• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমামকে পুলিশে সোপর্দ

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৪২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

পটুয়াখালীর মহিপুরে ধর্মীয় শিক্ষার আড়ালে শিশুদের ওপর যৌন নিপীড়নের মতো জঘন্য অভিযোগ উঠেছে। মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা পাড়া জামে মসজিদের ইমাম বেল্লাল হোসেনের (২৮) বিরুদ্ধে মক্তবে পড়তে আসা শিশুদের ওপর ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।আজ শনিবার সকালে লম্পট এই ইমামকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম বেল্লাল দীর্ঘ দিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানার পর অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ইমামের এমন কর্মকাণ্ড ধরার জন্য বেশ কিছুদিন যাবৎ ওৎ পেতে ছিলেন। অবশেষে আজ শনিবার সকালে হাতেনাতে ধরা পড়ার পর জনরোষের মুখে পড়েন তিনি। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা শাহাদাত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/