• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

মেহেন্দিগঞ্জে ৫ লাখ টাকার গাঁজাসহ আটক ২ 

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ১০২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃতদের একজন পল্লী বিদ্যুতের এক প্রকৌশলীর ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।
শুক্রবার বিকাল পৌনে ৬টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুনে এই অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন ও পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমান।
আটক ‍কৃতরা হলেন,  পৌরসভার ৭ নম্বর বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে আলম খান (৩৭)। তিনি পল্লী বিদ্যুতের প্রকৌশলীর ওপর হামলা মামলার আসামি। সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেচর ওয়ার্ডের হানিফ রাঢ়ীর ছেলে  শাকিল রাঢ়ী (২৪)।
পুলিশ জানায়, গোপন তথ্য ছিল দুই কারবারি বড় চালান নিয়ে ফেরিঘাটে অবস্থান করছে। খবর পেয়েই ওসির নেতৃত্বে সঙ্গীয়  ফোর্স পন্টুন ঘিরে ফেলে এবং গাঁজাসহ হাতেনাতে তাদের আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আলম ও শাকিল দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের সিন্ডিকেট চালাচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা বিভিন্ন রুটে মাদক সরবরাহ করত। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।
এ বিষয়ে ওসি মোঃ মমিন উদ্দিন বলেন, মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদক কারবারিদের কোনো ছাড় নেই। এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/