• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

জেলে সেজে ট্রলারে উঠে ডাকাতি

স্টাফ রিপোর্টার / ৯০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

বরিশাল থেকে মেহেন্দিগঞ্জে যাওয়ার পথে চরমোনাই খালের মোহনায় মেহেন্দিগঞ্জগামী পাতারহাট ‘পরিবহন’ নামের একটি মালবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, একদল ডাকাত প্রথমে জেলে সেজে ট্রলারে ওঠে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে ট্রলারের মাঝি ও শ্রমিকদের জিম্মি করে মারধর চালায়। এ সময় ট্রলার থেকে নগদ টাকা ও ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা।

জানা গেছে, শাহজাহান মাঝির মালবাহী ট্রলারটি বরিশাল থেকে তেল, চিনি, আটা ও বিভিন্ন মুদি-মনোহারী পণ্য নিয়ে পাতারহাট বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
ঈদুল আজহা উপলক্ষে ট্রলারটিতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। তবে ডাকাতরা ট্রলারের কোনো মালামাল না নিয়ে শুধু নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর নৌপথে চলাচলকারী ট্রলার মাঝি, শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই বরিশাল-মেহেন্দিগঞ্জ নৌরুটে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় ডাকাতির ঝুঁকি বেড়েছে।ব্যবসায়ী ও স্থানীয়রা নৌপথে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং ট্রলারচালক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে ডাকাতির বিষয়ে জানতে চাইলে বরিশাল নৌ-থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহাবুব ইসলাম জানান, তাদের কাছে এ সংক্রান্ত কোন অভিযোগ আসেনি। তবে খোঁজ নিয়ে দেখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/