• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

বিসিবি’র পরিচালক পদে নির্বাচন করছেন রবিন চৌধুরী

এইচ আর সুমন, ভোলা / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নির্বাচনে বরিশাল বিভাগ থেকে ডিরেক্টর (পরিচালক) পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দ্বীপজেলা ভোলার কৃতি সন্তান, সাবেক কৃতি ক্রিকেটার, আম্পায়ার, সফল ক্রীড়া সংগঠক, বারবার নির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং তৃণমুল থেকে উঠে আসা ক্রীড়া ব্যক্তিত্ব তথা ভোলা জেলা ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: মুনতাসির আলম চৌধুরী রবিন।

তিনি শুক্রবার (২২ মে) দুপুরে বিসিবির প্রধান কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম এর কাছে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন।

একান্ত আলাপ চারিতায় মুনতাসির আলম চৌধুরী রবিন বলেন, বিগত সময়ে পরিচালক পদে যাদেরকে নির্বাচিত করা হয়েছে তারা তৃণমূল থেকে উঠে আসা ব্যক্তি নয়। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের ক্রিকেটের সাথে যারা জড়িত তাদেরকে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, ক্রিকেটার তৈরী হয় তৃণমূল থেকেই। এই তৃণমূলের খেলোয়ারদের খোজ-খবর কেউ রাখে না। তারা কি করে, কিভাবে চলে, তাদের সকল প্রকার সুযোগ-সুবিধা এবং জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করে যাবো। আমি ছাত্র জীবন থেকেই ক্রিকেটের সাথে জড়িত, জানি কিভাবে ক্রিকেটকে এগিয়ে নিতে হয়। আমি যদি পরিচালক পদে নির্বাচিত হতে পারি তা হলে বরিশাল বিভাগের ক্রিকেটকে আরো এগিয়ে নিবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, আগামী ৭ জুন, ২০২৬ তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে প্যানেল নয়, প্রার্থীরা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

বরিশাল বিভাগ থেকে ০১ জন পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে বিসিবিতে আসবেন। মুনতাসির আলম চৌধুরী রবিন যদি বোর্ড ডিরেক্টর (পরিচালক) হিসেবে নির্বাচিত হন তা হলে পিছিয়ে পড়া বরিশাল বিভাগে ক্রিকেটের নবজাগরণ শুরু হবে এমনটাই আশা করছেন ভোলার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/