• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

ববির নতুন প্রক্টর মেহেদী হাসান সোহাগ

মেহরাব হোসেন, ববি প্রতিনিধি / ৯৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আগামী ২ বছরের জন্য এ দায়িত্ব প্রদান করেছে। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. হুমায়ুন কবীর (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির ধারা ৩৬ (২) এর ১৬ (১) অনুযায়ী তাকে প্রক্টর অফিসের প্রক্টর পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া একই আদেশে বলা হয়েছে, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালের প্রক্টর পদ থেকে দেওয়া পদত্যাগপত্র ১০ মে ২০২৬ তারিখ থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ ও কার্যকর করা হয়েছে।

নির্দেশনায় আরো উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্য সুবিধাদি প্রাপ্য হবেন সংশ্লিষ্ট শিক্ষক।

তবে একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করলে বিধি অনুযায়ী যেকোনো একটি দায়িত্বের ভাতা ও সুবিধা প্রযোজ্য হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/