• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম

হামে আরো ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৭

দর্পন ডেস্ক / ৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৮৪৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম ও উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা আরো বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশে ১ হাজার ১৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ৮৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৩৫৫ শিশুকে হাসপাতালে নেয়া হয়েছে।

এ সময়ে চিকিৎসা শেষে ৮৩৬ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৯৪ শিশু।

এ সময়ের মধ্যে মোট ২৮ হাজার ৩৩৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৮ হাজার ৮৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৪ হাজার ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৫ হাজার ৭২৮ শিশু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শিশুদের মধ্যে হামের বিস্তার রোধে চিকিৎসা ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/