• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্র সচিবসহ ২ জনকে অব্যাহতি

উজিরপুর প্রতিনিধি / ২০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগে বরিশালের উজিরপুরের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের এক শিক্ষক ও কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা তাদের এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেন। অব্যাহতি প্রাপ্তরা হলেন কেন্দ্র সচিব মো. ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডল। 

অভিযোগ রয়েছে, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ সালের প্রশ্নপত্র না দিয়ে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হয়।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে সত্যতা পাওয়ায় ব্যবস্থা নেয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এছাড়া উপজেলার শহীদ স্মরণিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক সুশেন মন্ডলকেও অনিয়মের অভিযোগে পরীক্ষার প্রথম দিন (২১ এপ্রিল) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/