• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বরিশালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

মারা যাওয়া চার মাস বয়সী শিশু ইয়ামিন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা বলে মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছে তিন শিশু।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের ১০০ রোগী পাওয়া গেছে। এর মধ্যে ৯০ জনকে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে বরিশাল বিভাগের হামের সন্দেহজনক রোগী পাওয়া গেছে দুই হাজার ১১৭ জন। এর মধ্যে ১ হাজার ৮৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৪৬৮ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/