বিরোধী দলের প্রতি কারণে অকারণে ওয়াক আউট না করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম। আর সরকারি দলের প্রতি তারা যেন বিরোধীদলকে একুমোডিডেট করার আহবান জানিয়ে বলেন, বিরোধীদলকে কাজ করার মতো যেন স্পেস দেয়া হয়।
বিশেষ করে যারা স্বৈরশাসকের বিরুদ্ধে একত্রে আন্দোলন করেছে তারা যেন নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখে। আজ দুপুরে বরিশাল সার্কিট হাজসে বরিশাল চেম্বার অব কমার্সের আলোচনা সভা শেষে বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় স্পিকার এর কাছে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন বলে নানা অভিযোগ তুলে ধরা হয়।
চেম্বার অফ কমার্সের সভাপতি এবায়দুল হক চানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
https://slotbet.online/