• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ

স্টাফ রিপোর্টার / ৫২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল বৈঠক ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর। দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক কলামিস্ট ইয়াসিন মাহমুদের সভাপতিত্বে এবং পরিচালক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মো. শাহে আলম।
এতে বরিশাল বিভাগের ৬ জেলা ও বরিশাল মহানগর শাখা দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকগণ অংশগ্রহণ করেন।
বিকেল ৩টায় একই স্থানে বরিশাল মহানগর ও জেলা শাখা আয়োজিত শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল মহানগর শাখা সভাপতি মুহাম্মদ আতিকুল্লাহ-এর সভাপতিত্বে শিল্পী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সাবেক সভাপতি প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক কবি ইয়াসিন মাহমুদ ও পরিচালক আযাদ আলাউদ্দীন, বরিশাল জেলা সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, পিরোজপুর জেলা সভাপতি অধ্যক্ষ সোহরাব হোসেন জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম সাঈফী।
সন্ধ্যায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বর্ণমালা কালচারাল একাডেমি আয়োজিত সাংস্কৃতিক মন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন অধ্যাপক সাইফুল্লাহ মানছুর। এসময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বর্ণমালা কালচারাল একাডেমির পরিচালক সাঈদ মাহফুজ সহ সাংস্কৃতিক সংগঠকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/