• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

মুখে কালো কাপড় বেঁধে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার / ৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বরিশালে মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল বের করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজ শেষে নগরীর সদর রোড থেকে মিছিলটি বের হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে নগরীর বিবির পুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকোলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে থে‌কে অগ্রসর হয়। এসময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবি করে।

নগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সা‌বেক মেয়র সা‌দিক আব্দুল্লাহর অনুসারীরা এ বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছেন ব‌লে জানা গে‌ছে।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশের মুখে মাস্ক, কালো কাপড়ে ঢাকা ছিল। চোখে চশমা পরা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। মিছিলে ২৫ থে‌কে ৩০ জন অংশ নেন।

কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর মিছিলটি দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম ব‌লেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে মিছিলকারীরা সটকে পড়েন। এ ধর‌নের ঘটনা নিয়ন্ত্রণে মে‌টোপ‌লিটন পুলিশ তৎপর র‌য়ে‌ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/