বরিশালে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও নাগরিকদের জন্য টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল বেলা ১১টায় নগরের বান্দ রোডস্থ হোটেল গ্র্যান্ড পার্ক এর মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
বরিশালের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্থানীয় সরকারের সমন্বয়’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান (শিরীন)। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর, স্বাস্থ্য অধিদপ্তর-এর বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এবং বরিশালের সিভিল সার্জন এস এম মনজুর-এ-এলাহী।
বৈঠকে বক্তারা বলেন, বরিশাল অঞ্চলে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। বিশেষ করে নগর ও গ্রামীণ এলাকার স্বাস্থ্যসেবার বৈষম্য কমানো, চিকিৎসা অবকাঠামো উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
https://slotbet.online/