• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

বরিশালে এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণহীন: নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত আদায়

স্টাফ রিপোর্টার / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বরিশাল নগরীর বাজারগুলোতে এলপিজি গ্যাসের দাম কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার নির্ধারিত দামের তুলনায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে।
সরকারি সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা হলেও নগরীর বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লার দোকানগুলোতে তা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১শ’ টাকা পর্যন্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট দেখিয়ে এই অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। অনেক দোকানেই গ্যাস বিক্রির বৈধ অনুমতি না থাকলেও তারা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
নগরীর বাসিন্দারা অভিযোগ করে বলেন, বাজার মনিটরিং কার্যক্রমের অভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভোক্তাদের অভিযোগ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত তদারকি না করে শুধু বড় ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ফলে পাড়া-মহল্লার খুচরা দোকানগুলোতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি হলেও তা নজরদারির বাইরে থেকে যাচ্ছে।
ক্রেতাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে কঠোর মনিটরিং ও নিয়মিত অভিযান পরিচালনা করে এই নৈরাজ্য বন্ধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
বরিশাল নগরীর আমানগঞ্জ এলাকার ক্রেতা জাকির হোসেন বলেন, পাড়ার দোকানে গ্যাসের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে ৪ শত টাকা বেশি নিচ্ছে। আমরা কারো কাছে অভিযোগ দিয়ে কোন ফল পাচ্ছিনা। তিনি নলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কাছে গেলে তারা ক্রয়ের রশিদ চায়। দোকান দাররা একটি সিলিন্ডার কিনলে রশিদ চাইলে গ্যাসই বেচতে চায়না। আমাদের সমস্যা দেখবার কেউ নেই।
অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, তারা পাইকারি পর্যায় থেকেই বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন। ফলে বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
নগরীর চাদমারী এলাকার মুদি দোকানি বাবু বলেন, বেশিদামে কিনতে হচ্ছে তাই দামও বেশি নিতে হচ্ছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতারা।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল এর সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ মৌখিক আমাদের কাছে আসে। মৌখিক অভিযোগ এর প্রেক্ষিতে আমরা অভিযান করতে পারিনা আর অভিযান করলেও কোন ব্যবস্থা নেয়া যাচ্ছেনা। কোন ক্রেতা গ্যাস সিলিন্ডার ক্রয়ের রশিদ সহ আবেদন করলে আমরা ব্যবস্থা নিবো। পাড়া মহল্লার দোকানে অভিযান হচ্ছেনা কেন যানতে চাইলে তিনি বলেন আমরা সর্বত্র অভিযান পরিচালনা করে থাকি তবে সেটা অভিযোগ পেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/