• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

মেহেন্দিগঞ্জে খেয়া ভাড়া প্রায় অর্ধেক করে দিলেন নৌ-প্রতিমন্ত্রী রাজিব আহসান

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ২০৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন খেয়া ভাড়া প্রায় অর্ধেক করে দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন খেয়াঘাটের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাতারহাট টু আলাউদ্দিনের খাল, পাতারহাট টু চরমিটুয়া খেয়াঘাট, চরমিটুয়া টু আলাউদ্দিনের খাল এবং মিঝিকান্দা টু গাজিরচর খেয়াঘাটকে একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে।

পুনঃনির্ধারিত ভাড়া তালিকা:
চরমিটুয়া থেকে পাতারহাট স্টিমারঘাট,পূর্বের ভাড়া ২০ টাকা, বর্তমানে ১০ টাকা। স্টিমারঘাট থেকে আলাউদ্দিনের খাল, পূর্বের ভাড়া ৫০ টাকা, বর্তমানে ৩০ টাকা। চরমিটুয়া থেকে আলাউদ্দিনের খাল,পূর্বের ভাড়া ৩০ টাকা, বর্তমানে ২০ টাকা।
গাজিরচর থেকে মিঝিকান্দা,পূর্বের ভাড়া ২০ টাকা, বর্তমানে ১৫ টাকা। এছাড়াও চরগোপালপুর ইউনিয়নের অন্তর্গত সকল খেয়াঘাটের ভাড়া ২০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই ভাড়া নির্ধারণের ফলে যাত্রীদের যাতায়াতে খরচ কমবে এবং প্রান্তিক মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে জানান স্থানীয়রা। ভাড়ার নতুন হার কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/