বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কৃষি প্রযুক্তিকে গতিশীল করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসুর সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/