• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

অপতথ্যের কারণে সমাজে বড় সংকট হতে পারে : তথ্যমন্ত্রী

দর্পন ডেস্ক / ১১৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা কিছুদিন আগেও গণমাধ্যম বলতে যা বুঝতাম, এখনকার গণমাধ্যমের সংজ্ঞার সঙ্গে তার বিরাট গুণগত পার্থক্য তৈরি হয়েছে। তিনি বলেন, একসময় তথ্যপ্রবাহের বাধা বা ‘প্রেস ফ্রিডম’ ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু এখন সমস্যা হচ্ছে, তথ্যের অপব্যবহার। বর্তমান প্রেক্ষাপটে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও ভুল তথ্যের হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া অন্যতম নাগরিক অধিকারে পরিণত হয়েছে।

এখন আমরা যদি অপতথ্য থেকে সুরক্ষায় মনোযোগ না দিয়ে কেবল অবাধ তথ্যপ্রবাহ নিয়ে কাজ করি, তবে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। সোমবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আজাদ।

সম্প্রচারবিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। গতকাল সোমবার মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। সাক্ষাত্কালে উভয় পক্ষ দুই দেশের গণমাধ্যম এবং সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পৃক্ততাসহ তথ্য ও সম্প্রচার খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জনগণকেন্দ্রিক সম্পর্ক সুদৃঢ়করণ ও পারস্পরিক বোঝাপড়ার উন্নয়ন সাধনের লক্ষ্যে দুই দেশের মধ্যে গণমাধ্যমের প্রতিনিধিদলগুলোর সফর বৃদ্ধির বিষয়ে সম্মতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/