• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শায়খে চরমোনাই

স্টাফ রিপোর্টার / ৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিনা আক্তারের বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।
ঘটনার সংবাদ পেয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই), ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। তাঁর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে টিন ও শাড়ি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহকারী সেক্রেটারি মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন নাইস, বামুক বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মোঃ তানভীর আহমেদ শোভন, মালয়েশিয়া প্রবাসী হাফেজ ওমর ফারুক, চরকাউয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের মাওলানা রিয়াজ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তারা দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের আরও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/