• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

চরমোনাই মাহফিলে পীরের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার / ১২২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ চরমোনাই মাহফিল-এ অংশ নিতে এনসিপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বরিশালের চরমোনাই দরবারে পৌঁছেছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাদের আগমনকে ঘিরে মাহফিল প্রাঙ্গণে বাড়তি আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ফজরের নামাজের পর চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বয়ান প্রদান করেন। তার বক্তব্যে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসে। বয়ান শেষে তিনি এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ঘরোয়া মতবিনিময় সভায় অংশ নেন।মতবিনিময় সভায় দেশের চলমান সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নৈতিকতা, মূল্যবোধ এবং জনসম্পৃক্ত রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, এনসিপির নেতৃবৃন্দ মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেনসহ আরও অনেকে।

সূত্র জানায়, এনসিপির প্রতিনিধি দলটি সারাদিন চরমোনাই দরবারে অবস্থান করবে এবং মাহফিলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে। বিশেষ করে বাদ জোহর মূল মঞ্চে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার বক্তব্যকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

চরমোনাই মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটেছে। দোয়া, বয়ান ও আধ্যাত্মিক পরিবেশে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি এবারের মাহফিলকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/