• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

ঝুঁকি আর ভোগান্তি সঙ্গী করে কর্মস্থলে ফেরা

স্টাফ রিপোর্টার / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ ও সরু ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট, যানবাহনের সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিপর্যস্ত হয়ে উঠেছে যাত্রাপথ। জীবিকার তাগিদে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই গন্তব্যে ছুটছেন কর্মজীবী মানুষ।
শুক্রবার (২৭ মার্চ) বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছিল কর্মস্থলমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা দিয়েও দ্রুত গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা। এ সুযোগে কিছু পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
মুলাদী উপজেলার কাজিরচর এলাকা থেকে ঢাকায় কর্মরত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আলমগীর হোসেন বলেন, বাসের সংকট থাকায় বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে টিকিট নিতে হয়েছে। এক লেনের সড়কে যানজট থাকলেও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই ফিরতে হচ্ছে।
একই চিত্র তুলে ধরে পরিবহন চালক সবুজ মোল্লা বলেন, এই সরু সড়কে গাড়ি চালানোই ঝুঁকিপূর্ণ। যানবাহনের চাপ বেড়েছে, কিন্তু সড়ক সেই অনুপাতে উন্নত হয়নি। দ্রুত চার লেনে উন্নীত না করলে দুর্ঘটনা আরও বাড়বে।
সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়তে থাকে। কিন্তু সড়কের সক্ষমতা সীমিত থাকায় যানজট দীর্ঘায়িত হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
এদিকে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত টাকা নেওয়া হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়েও বাস ছাড়ছে না।
পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা দ্রুত ঢাকা-বরিশাল মহাসড়ককে চার লেনে উন্নীত করা, যাত্রীসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা যেন এখন দুর্ভোগের আরেক নাম। পরিকল্পিত সড়ক উন্নয়ন ও কঠোর নজরদারি ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/