• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

মেহেন্দিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল-৮ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র পক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। পরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা,পৌর প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৯টার সময় সরকারি পাতারহাট মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পায়রা উড়িয়ে বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোবন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান। পরে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/