• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

বরিশালে ঈদের নামাজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ মার্চ, ২০২৬

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মত বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের প্রধান জামাত। আজ শনিবার বরিশাল নগরীর বান্দ রোর্ড হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এখানে বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সকাল থেকে গুটি গুটি বৃষ্টি পড়ায় এবার একটু মুসল্লিদের উপস্থিতির সংখ্যা একটু কম ছিলো। তবে এবার প্রথমবারের মতো ঈদগাহ্ মায়দানের পাশেই নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছিলো। সব ভোদাভেদ ভুলে এক কাতারে ঈদের নামাজ পড়েন সবাই। এরপর মুসলিম উম্মার জন্য দোয়া মোনাজাত করেন। যেখানে কামনা করা হয়, যেন সকল মুসলমান ভালো থাকে। মুসলমানদের আরো বেশি করে সেবা করা জন্য তৌফিক চান আল্লাহর কাছে। ঈদগাহ ময়দানে প্রথম জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন জামে কসাই মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহতপূর্ণ বয়ান দেন। মোনাজাতে দেশ ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের জন্য দোয়া প্রার্থনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/