• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল

গৌরনদী প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক মানবিক সংস্থা হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বরিশালের গৌরনদীতে এতিম ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ওইদিন বিকেল ৫টায় উপজেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে ওই ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার সহ-সভাপতি শরীফ মাহমুদুল হাসান মুহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মোঃ আনসার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ, গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ কাওছার হোসেন।
বক্তব্য রাখেন, সংগঠনের প্রস্তাবিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মনিরুজ্জামান মনির,ি কোষাধক্ষ্য এস.এম জুলফিকার, যুগ্ম সম্পাদক আবদুছ ছালেক মামুন, মোঃ লিটন খান, ঝর্ণা আক্তার, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান মুরাদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/