• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

আজ দ্বার খুলবে গোমা সেতুর

স্টাফ রিপোর্টার / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাণ কাজ সম্পন্ন হওয়া গোমা সেতুর দ্বার উন্মোচিত হবে আজ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সেতুর আনুষ্ঠানিক উদ্ভোদন করবেন। এসময় উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সেতুটি চালু হলে জেলার কয়েকটি উপজেলার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর ধরে গোমা নদীর ওপর একটি স্থায়ী সেতুর দাবী জানিয়ে আসছিলেন এলাকাবাসী। আগে নদী পারাপারের জন্য নৌকা বা ট্রলারই ছিল একমাত্র ভরসা। বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে নদী পার হতে গিয়ে প্রায়ই দুর্ভোগ পোহাতে হতো শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে।
এ অবস্থায় সরকারের উদ্যোগে কয়েক বছর আগে গোমা নদীর ওপর সেতু নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এই প্রকল্পে প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তিতে সেতুটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে মূল সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন এর পরই এই সেতু দিয়ে যান চলাচল শুরু হবে।
স্থানীয়দের মতে, সেতুটি চালু হলে আশপাশের অন্তত ১০ থেকে ১২টি গ্রামের প্রায় কয়েক লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবে। বিশেষ করে কৃষকরা দ্রুত সময়ের মধ্যে তাদের উৎপাদিত ধান, সবজি ও মাছ বাজারে নিয়ে যেতে পারবেন। এতে কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া সহজ হবে।
গোমা এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, “আগে নদী পার হতে অনেক সময় লাগত। বিশেষ করে অসুস্থ রোগী বা স্কুল-কলেজের শিক্ষার্থীদের খুব কষ্ট হতো। সেতু চালু হলে আমাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”
আরেক বাসিন্দা সুমাইয়া আক্তার জানান, “আমাদের এলাকার শিক্ষার্থীদের প্রতিদিন নদী পার হয়ে স্কুলে যেতে হয়। সেতু চালু হলে তাদের ঝুঁকি কমবে এবং সময়ও বাঁচবে।”
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সেতুটি চালু হলে এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও সক্রিয় হবে। পাশাপাশি বরিশাল জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সেতুর আনুষঙ্গিক কিছু কাজ এবং সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়েছে। আজ উদ্বোধনের পরপরই যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার গোমা সেতুর উদ্বোধন করা হবে। এতে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এই সেতু চালু হলে বরিশাল, বাকেরগঞ্জ ও পটুয়াখালী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত এই সেতুটি বাকেরগঞ্জ উপজেলার দুধল ও চরাদি ইউনিয়নের গোমা পয়েন্ট এলাকায় রাঙামাটি নদীর ওপর নির্মাণ করা হয়েছে। বরিশালের দিনারেরপুল–লক্ষীপাশা–দুমকী আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই সেতুটি নির্মিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে—
সেতুটির দৈর্ঘ্য প্রায় ২৮৩.১৮৮ মিটার।
প্রকল্পের নির্মাণ ব্যয় সংশোধিত হিসেবে প্রায় ৯২ কোটি ৪৪ লাখ টাকা ধরা হয়েছে।
২০১৮ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং তিন বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
নানা জটিলতার কারণে কাজ দীর্ঘায়িত হয়ে প্রায় ৬ বছর ধরে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
সেতু নির্মাণে একাধিকবার নকশা পরিবর্তন, নদীর গতিপথ পরিবর্তন, জমি অধিগ্রহণ জটিলতা এবং প্রশাসনিক অনুমোদনের কারণে প্রকল্পটি কয়েক দফা বিলম্বিত হয়।
এছাড়া বিভিন্ন সময়ে কারিগরি জটিলতা এবং নির্মাণকাজ বন্ধ থাকায় সেতুটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/