• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশাল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার বলেছেন, সাংবাদিকের একটা বিশাল সুনাম সারা বিশ্বে। সাংবাদিকদের মাধ্যমে রাজনৈতিক দলের কর্মকান্ড জনগন জানতে পারে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এ দেশের পটভূমি পরিবর্তনের জন্য তাদের ভূমিকা অনস্বীকার্য। দেশ পরিচালনার জন্য সৎ নেতৃত্বের প্রয়োজন। সেক্ষেত্রে সাংবাদিকরা তাদের লেখনী দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন বলে জানিয়েছে বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) আয়োজনে ইফতার দোয়া -মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রবিবার (১৫ মার্চ) নগরীর বরিশাল ক্লাবে দ্বিতীয় তলার বরিশাল ক্লাবের দ্বিতীয় তলার গোলাম মাওলা কনভেনশন হলে বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ড. এস.এম মাহফুজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, এনপিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা এবং বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী।

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিঙ্কুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/