• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশাল সিটি কর্পোরেশন এর প্রথম মহিলা প্রশাসক শিরিন

স্টাফ রিপোর্টার / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বরিশাল সিটি করপোরেশনের প্রথম মহিলা প্রশাসক হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে বিএনপি নেত্রী শিরীন প্রশাসক হওয়ায় বরিশালে বিএনপির নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুয়ায়ী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগ করা প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
বিলকিস আক্তার জাহান শিরীনের ঘনিষ্ঠ সহচর জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য মুশফিকুল হাসান মাসুম বলেন, শিরীন আপা বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন।
বিলকিস জাহান শিরীন তাঁর ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ। এ নিয়ে ফেসবুকে বরিশালের বিএনপি নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
জানা গেছে, শিরীন বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস ছিলেন। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শিরিন একাধারে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) দ্বায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/