• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে হামলা

পটুয়াখালী প্রতিনিধি / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো. হারুন অর রশিদের বসতবাড়িতে গভীর রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাউফল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হারুন অর রশিদের স্ত্রী, শিক্ষক ইশরাত জাহান জানান, ব্যক্তিগত কাজে তার স্বামী বাড়ির বাইরে ছিলেন। তিনি অসুস্থ ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির জানালা ও কপাট ভাঙার চেষ্টা করে। শব্দে ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তার ডাক শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
সাংবাদিক মো. হারুন অর রশিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। আমার কোন ব্যক্তিগত শত্রু আছে বলে মনে করিনা। তবে ডাকাতি বা কোন প্রকার নাশকতার উদ্ধেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটতে পারে। পারিবারিক আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিব”।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/