সৌদি আরব সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার। পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে এসব খেজুর পাঠিয়েছে সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’।
সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকসহ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত তালিকা অনুযায়ী জেলা প্রশাসকদের মাধ্যমে এসব খেজুর বিতরণ করা হবে। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এগুলো বিতরণের ব্যবস্থা করা হবে।
সরকারি বরাদ্দ তালিকা অনুযায়ী বরিশাল বিভাগে বরিশাল জেলায় ২৩৪ কার্টুন, পটুয়াখালীতে ২০২, ভোলায় ১৮৭, পিরোজপুরে ১৩৯, বরগুনায় ১১০ এবং ঝালকাঠিতে ৮২ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
সিলেট বিভাগে সিলেটে ২৯০ কার্টুন, হবিগঞ্জে ২০৬, মৌলভীবাজারে ১৭৮ এবং সুনামগঞ্জে ২৩৪ কার্টুন খেজুর বরাদ্দ পেয়েছে।
ঢাকা বিভাগে ঢাকা জেলায় ২৯৭ কার্টুন, নারায়ণগঞ্জে ১০১, গাজীপুরে ১০৩, মুন্সিগঞ্জে ১৮০, মানিকগঞ্জে ১৭১, নরসিংদীতে ১৮৮, টাঙ্গাইলে ৩১৮, কিশোরগঞ্জে ২৮৭, ফরিদপুরে ২১৪, গোপালগঞ্জে ১৭৫, মাদারীপুরে ১৫৭, শরীয়তপুরে ১৭৩ এবং রাজবাড়ীতে ১১০ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জেলায় ৩৮৪ কার্টুন, নেত্রকোনায় ২২৬, জামালপুরে ১৭৭ এবং শেরপুরে ১৩৭ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় ৫১৮ কার্টুন, কক্সবাজারে ১৮৭, রাঙ্গামাটিতে ১৩০, খাগড়াছড়িতে ৯৭, বান্দরবানে ৯০, কুমিল্লায় ৫২০, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৭, চাঁদপুরে ২৩৫, নোয়াখালীতে ২৪৩, লক্ষ্মীপুরে ১৫৪ এবং ফেনীতে ১১২ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
রাজশাহী বিভাগে রাজশাহীতে ১৯০ কার্টুন, চাঁপাইনবাবগঞ্জে ১১৬, নওগাঁয় ২৫৯, নাটোরে ১৩৫, পাবনায় ১৯৬, সিরাজগঞ্জে ২২১, বগুড়ায় ২৯১ এবং জয়পুরহাটে ৮১ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।
রংপুর বিভাগে রংপুরে ২০১ কার্টুন, কুড়িগ্রামে ১৯২, নীলফামারীতে ১৬১, গাইবান্ধায় ২১৪, লালমনিরহাটে ১১৬, দিনাজপুরে ২৭৪, ঠাকুরগাঁওয়ে ১৪১ এবং পঞ্চগড়ে ১১২ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
খুলনা বিভাগে খুলনায় ১৮২ কার্টুন, বাগেরহাটে ২০৩, সাতক্ষীরায় ২০৭, যশোরে ২৪৭, ঝিনাইদহে ১৭৫, মাগুরায় ৯২, নড়াইলে ১০১, কুষ্টিয়ায় ১৭৪, মেহেরপুরে ৫১ এবং চুয়াডাঙ্গায় ১০৫ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকায় অবস্থিত মাস্তুল ফাউন্ডেশনকে ১৮৫ কার্টুন, ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসকে ৫০ কার্টুন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ১৫ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, সৌদি আরবের এই উপহার রমজান মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে বিতরণ করা হবে, যাতে তারা পবিত্র এই মাসে কিছুটা সহায়তা পান।
https://slotbet.online/