বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউন কবীরের ওপর হামলার অভিযোগ উঠেছে। হুমাউন কবীর বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সদস্য পদে রয়েছেন।
আজ সোমবার (৯ মার্চ) দুপুরে ইউনিয়নের কয়েকজন স্থানীয় বিএনপির নেতাকর্মী তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। তবে বিএনপির নেতারা বলছেন ভিন্ন কথা।
এর আগেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়ামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন পরিষদের ১১ সদস্য।
২০২৩ সালের ২০ আগষ্ট চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছিল। অনাস্থা প্রস্তাবের অনুলিপি জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছিল।
এদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, বিএনপির নিয়ামতি ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার, ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বিরের নেতৃত্বে হামলা হয়েছে।
এ হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল এবং কেন্দ্রীয় যুবদল নেতা সালাম সিকদারসহ কয়েকজন চেয়ারম্যানের ওপর হামলায় জড়িত রয়েছেন।
মাওলানা সিরাজুল ইসলাম বলেন, হাতপাখা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান হুমাউন কবীর সাধারণ মানুষের সঙ্গে মিশে চলেন। ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী নিয়ে চলাফেরা করেন না। তাঁর এই সরল চলাচলকে সুযোগ হিসেবে নিয়ে যদি কেউ একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর হামলা করে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে বিএনপি নেতৃত্বের প্রতিও আহ্বান জানিয়ে বলা হয়, দলের সঙ্গে যুক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যথায় এর পরিণতি ভালো হবে না।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।
তবে বিএনপির নেতাকর্মীরা বলছেন, নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কেজি চাল চুরির অভিযোগ রয়েছে।
স্থানীয় জনতার হাতে চেয়ারম্যান অবরুদ্ধ। এই ঘটনা ধামাচাপা দেয়ার জন্যই ইউপি চেয়ারম্যান তার ওপর হামলার মিথ্যা অভিযোগ তুলেছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়ানি।
https://slotbet.online/