• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে ৭ কিলোমিটার নদী তীরে স্থায়ী বাঁধের দাবি স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মেজর এম এ জলিল উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন ববিতে গোপনে ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, শিক্ষার্থীর বিচার দাবিতে বিক্ষোভ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে বাউফলে ইউপি প্রতিনিধিদের সাথে স্থানীয় সাংসদের মতবিনিময় কলাপাড়ায় ঘাতক যুবদল নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ বরিশাল শিক্ষা বোর্ড-এ এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে ৩০ হাজার ছেলের লিঙ্গ ‘ফিমেল’ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর

সঞ্জয় গুহ / ৯৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

বরিশালে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি ডাক্তারদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামে আপনারা যারা ছিলেন সংখ্যাটা খুব বেশি নয়, এই সংখ্যা দিয়ে আগামী দিনের যে লড়াই সেটা পার করা যাবে না। আপনাদের আচরণ ব্যক্তিত্ব, সততা এবং চিকিৎসা পেশার প্রতি আপনাদের যে নিষ্ঠা সেই দৃষ্টি দিয়ে অন্যান্য চিকিৎসকদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আকৃষ্ট করবেন। অনুপ্রাণিত করবেন এবং এক জায়গায় নিয়ে আসবেন। যাতে করে চিকিৎসক পেশায় বা সংশ্লিষ্ট মানুষদের একটি বড় অংশ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য সেক্টর নিয়ে যে স্বপ্ন প্রত্যেকটি ঘরের দারগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার স্বপ্ন । সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের অনেক মানুষ দরকার যারা তারেক রহমানের নেতৃত্বে আন্তরিকভাবে কাজ করবে।

আজ শুক্রবার (৬ মার্চ) ইফতার পূর্বক বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা এ অনুষ্ঠানের আয়োজন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

তিনি আরও বলেন, ডাক্তার হিসেবে আপনার পেছনে মানুষ কি ধারণা পোষণ করে, এটি খুঁজে দেখবেন। মানুষ আপনাকে কতটুকু ভালবাসে। আপনি চিকিৎসা দিয়ে যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন তাহলে আপনার জীবন শুধু সার্থক না, পরকালেও আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছেন। বরিশাল বিভাগ প্রত্যন্ত এলাকা, এখানে ডাক্তার সাহেবরা যেতে চান না। আপনারা দয়া করে বইসা বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনাসহ আমাদের এই অঞ্চলে যাতেকরে ডাক্তাররা থাকেন এবং তারা সঠিকভাবে অবস্থান করেন সে বিষয়টি নিশ্চিত নিশ্চিত করবেন। অনেক সময় আমরা ডাক্তার সাহেবদেরই তার স্থানে পাইনা। সাতজন পোস্টিং থাকলে আমরা গিয়ে পাই একজন দুইজন তিনজন, উনি চাইলেও কিছু করতে পারবেন না বিষয় দৃষ্টি দেওয়ার জন্য ডাক্তারদের প্রতি আহ্বান জানান তিনি।

ড্যাব, শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম এবং অধ্যাপক ডা. কে এম মুজিবুল হক দোয়েল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।

অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/