• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

বরিশালের ৬ আসনেই জয়ী ধানের শীষ

স্টাফ রিপোর্টার / ১৯১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি আসনেই জয় পেয়েছে বিএনপি। আর প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতের ১১ দলীয় জোটের প্রার্থীরা।
বরিশাল-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী
এম জহির উদ্দিন স্বপন (ধানের শীষ), ১১ দলীয় জোটের জামায়াতের প্রার্থী মো. কামরুল ইসলাম খান (দাড়িপাল্লা) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুস সোবহান (ফুটবল) প্রতিক নিয়ে নির্বাচনে অংশনেয়। এই আসনে ১২৯ ভোট কেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এম জহির উদ্দিন স্বপন ১০০৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কামরুল ইসলাম
দাড়িপাল্লা প্রতিকে ৪৬২৬৩ ভোট পেয়েছেন।
বরিশাল-০২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু (ধানের শীষ) প্রতিকে ১৪১৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের প্রার্থী আবদুল মন্নান (দাড়িপাল্লা) প্রতিকে ৭৪০৮২ ভোট পেয়েছেন।
বরিশাল-০৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী
এ্যাড. জয়নুল আবেদিন (ধানের শীষ) প্রতিকে ৮০৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (ঈগল) প্রতিকে ৬১১৯২ ভোট পেয়েছেন।
বরিশাল-০৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান (ধানের শীষ) প্রতিকে ১২৮৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার (দাড়িপাল্লা) প্রতিকে ভোট পেয়েছেন ৭৪৬৮৪।
বরিশাল-০৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ার (ধানের শীষ) প্রতিকে ১৩৫১৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ফজলুল করিম (হাতপাখা) প্রতিকে ৯৫,০৪৪ ভোট পেয়েছে
বরিশাল-০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন (ধানের শীষ) প্রতিকে ৮২২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মাহমুদুন্নবি (দাড়িপাল্লা) প্রতিকে ৫৫৯৮৮ ভোট পেয়েছেন। এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেচিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ফয়জুল করিম। তিনি তৃতীয় স্থানে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/