• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি-ব্যারিস্টার ফুয়াদ

বাবুগঞ্জ প্রতিনিধি / ১২৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত জরুরি। এতে জনগণের সরকার গঠিত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিস্ট সরকারের উত্থান ঘটবে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জণসংযোগ ও পথসভায় তিনি আরও বলেছেন, দীর্ঘ ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসনটি অবহেলিত। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মানুষ বৈষম্যের শিকার হয়েছে। পুরনো ধারার রাজনীতি আর চলতে দেওয়া যায়না।

ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান করেন।

জণসংযোগ ও পথসভায় বরিশাল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বি, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/