• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

তারেক রহমানের বরিশাল আগমনকে স্বাগত জানিয়ে রহমাতুল্লাহ’র নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

স্টাফ রিপোর্টার / ১৭০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে নগরীতে এক বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র নেতৃত্বে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি বরিশাল নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে শুরু হয়ে লঞ্চঘাট এলাকা ও সিটি করপোরেশনের সামনে দিয়ে অগ্রসর হয়ে সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ নিজে। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

র‍্যালি চলাকালে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনার প্রতি আস্থা প্রকাশ করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত ও একইসাথে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ভরসা। তার নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বরিশালে তার আগমন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করবে এবং গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও সুসংহত করতে হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধত নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান রহমাতুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/