• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজের উপাধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়া আবুল কালাম আজাদের পদায়ন আদেশ বাতিল। জাতীয় ছাত্রশক্তি বরিশাল সদর থানা শাখার আংশিক কমিটি অনুমোদন সাংবাদিক এম.মিরাজ হোসাইনের স্মরণে বরিশাল প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের (হিজরা সম্প্রদায়) একজনকে আটক করা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তল্লাশী অভিযানকালে কৌশিক (২৫) নামের তৃতীয় লিঙ্গের ওই মাদক কারবারীকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই চক্রটি দীর্ঘদিন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃত তৃতীয় লিঙ্গের কৌশিককে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/