• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালের বিএনপি ৬ নেতা তাদের শতাধিক কর্মী সমর্থকসহ জামায়াতে যোগদান ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি আটক মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের কারণে আমরা গর্বিত-জহির উদ্দিন স্বপন জলেই জীবন-ব্যালটে অধিকার ,প্রথমবার ভোট দিবেন মান্তারা সাইবার মামলায় ববি কর্মকর্তা সেলিনা বেগম কারাগারে নির্বাচনে থাকা দুই জোটই দেশকে হতাশ করেছে: চরমোনাই পীর সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে চাই ৪ ফেব্রুয়ারী বরিশাল আসছেন বিএনপির চেয়াম্যান তারেক রহমান আমরা ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠন করতে চাই: আবদুল জব্বার বরিশালে জুলাই যোদ্ধাদের সাথে ধানের শীষের প্রচারণায় রহমাতুল্লাহ

আমরা ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠন করতে চাই: আবদুল জব্বার

স্টাফ রিপোর্টার / ২০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

 

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চাই, যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। এই দেশকে সুসংগঠিত করা এবং জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষে আগামীতে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহবান জনান তিনি।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গুয়াবাড়িয়া ও হরিনাথপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে তিনি গুয়াবাড়িয়া ইউনিয়নে নারী ভোটারের অংশগ্রহণে একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এছাড়াও হরিনাথপুরের ধনুসিকদার বন্দরসহ গুয়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
প্রচারণাকালে প্রার্থী সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনগনের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি দেন । এলাকাবাসী জানান, বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানে তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধির অপেক্ষায় রয়েছেন এক্ষেত্রে দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতিশ্রুতিতে তারা আশ্বস্ত।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমিন, নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, গুয়াবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর ইমরুল হাসান শিপু মৃধা, হরিনাথপুর ইউনিয়ন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/