• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

ন্যায় ও ইনসাফভিত্তিক বরিশাল গড়ার প্রতিশ্রুতি দিলেন শায়খে চরমোনাই

স্টাফ রিপোর্টার / ১৪১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বরিশালকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল ৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

আজ ২৯ জানুয়ারী ২৬,মঙ্গলবার সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় জনসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জনসংযোগকালে শায়খে চরমোনাই বলেন, “বরিশালের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। আমি ক্ষমতার জন্য নয়, আল্লাহভীরু নেতৃত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছি। মানুষের জান-মাল, ইজ্জত ও অধিকার রক্ষাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে বরিশালে
সুশাসন, সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে। কোনো ধরনের দলীয় স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের অধিকার ও কল্যাণই হবে রাজনীতির মূল লক্ষ্য।
এ সময় স্থানীয় জনগণ শায়খে চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন। জনসংযোগে দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/