• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

বাউফলে ১০ দলীয় ঐক্যের সমাবেশ: ‘ইনসাফ কায়েমে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা

হারুন অর রশিদ বাউফল ( পটুয়াখালী)প্রতিনিধি / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি । পটুয়াখালীর বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এই সমাবেশে জনস্রোত লক্ষ্য করা যায়।
​ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জোটের শীর্ষ নেতা  মামুনুল হক বলেন, এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে।
​প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাউফলবাসী সৌভাগ্যবান যে তারা ড. শফিকুল ইসলাম মাসুদের মতো একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী পেয়েছেন।
​ বিশেষ অতিথির বক্তব্যে  দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র জনাব শামীম সাঈদী বলেন,  ইনসাফ কায়েমের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।
​প্রার্থীর প্রতিশ্রুতি নিজ বক্তব্যে জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ আবেগঘন কণ্ঠে বলেন, আমি বাউফলের এমপি হতে আসিনি, বরং বাউফলবাসীকে এমপি বানাতে চাই। আমি ক্ষমতার মোহে নয়, আপনাদের ছিনতাই হওয়া অধিকার ফিরিয়ে দিতে লড়াই করছি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক বাউফল উপহার দেব।
​বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমীর মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আগামী নির্বাচনে ড. শফিকুল ইসলাম মাসুদকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/