• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

বাউফলে ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখান

বাউফল প্রতিনিধি / ৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে প্রত্যাখান করে পদবঞ্চিত নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন।
আজ শনিবার সকাল ১০ টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলে  ছাত্রদলের নতুন কমিটিকে প্রত্যাখান ও জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অবাঞ্চিত ঘোষণা করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. ,মিজানুর রহমান, বাউফল পৌরসভা শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সাদিকুজ্জামান রাকিব, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মূনইমুল ইসলাম মিরাজ ও এনামুল হক মুন্না, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আপেল মাহমুদ মুন্না ও সাবেক সদস্য সচিব মো. রিয়াজ হোসেন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নেয়ামুল ইসলাম, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রনেতা মোয়সার হোসাইন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ সাক্ষরিত ও ঘোষিত আবদুল্লাহ আল ফাহাদকে সভাপতি ও মো. রাসেল ইকবাল দুখু মিয়াকে সাধারণ সম্পাদক  করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে অছাত্র, বিবাহিত, সন্তানের জনক ও ছাত্রলীগের সক্রিয়কর্মীরা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন ও সংগ্রামে যাঁরা মাঠে ছিলেন, কারাভোগ করেছেন ও গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়েছেন তাঁদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। এ সময় বক্তারা তাঁদের বক্তব্যের স্বপক্ষের বিভিন্ন প্রমাণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তাঁরা নতুন কমিটিকে প্রত্যাখান করে জেলা ছাত্রদলের আহ্বায়ক  মেহেদী হাসান ও সদস্য সচিব জাকারিয়াকে অবাঞ্চিত ঘোষণা করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিলেও একই দাবি তুলে স্লোগান দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/