• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

বরিশালে সহায়তা পেল চার অসহায় পরিবার

স্টাফ রিপোর্টার / ১৯৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

 

বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল অসহায় চার দরিদ্র পরিবার। স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট ’৮৪–এর উদ্যোগে এসব পরিবারকে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বরিশাল নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে ইভেন্ট ’৮৪–এর পক্ষ থেকে উপার্জনমূলক এসব সামগ্রী বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। এ সময় উপস্থিত ছিলেন ইভেন্ট ’৮৪–এর আহ্বায়ক ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এই আয়োজনে শারীরিক প্রতিবন্ধী মো. আনোয়ার হোসেন মিয়াকে একটি বিশেষায়িত ভ্যানগাড়ি এবং ব্যবসা শুরু করার জন্য ডিম প্রদান করা হয়। এই ভ্যানগাড়ির মাধ্যমে তিনি চলাচলের পাশাপাশি ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবেন।
ভ্যান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আনোয়ার হোসেন মিয়া বলেন, একসময় আমি মাদ্রাসায় শিক্ষকতা করতাম ও ইমামতি করতাম। পরে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ার পর রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হই। ইভেন্ট ’৮৪ আমাকে যে ভ্যান আর ডিম দিয়েছে, এতে এখন আর ভিক্ষা করতে হবে না। মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি।
এছাড়াও এ কর্মসূচির আওতায় জামাল আকন, মিজান ও সীমা বেগমকেও স্বাবলম্বী হতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত দুই বছরে ইভেন্ট ’৮৪ বরিশালে প্রায় ১৫০ পরিবারকে স্বাবলম্বী করেছে। তীব্র শীতে শহরের ফুটপাতে থাকা মানসিক প্রতিবন্ধীদের বিতরন করেছেন শীত নিবারনের গরম কাপড়।১৯৮৪ সালে মাধ্যমিক পাস করা বরিশালের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংগঠনটি নিয়মিতভাবে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/