• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

শীতের তীব্রতা সোমবার থেকে আরও বাড়বে

দর্পন ডেস্ক / ১৭০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় আরও বেড়েছে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াসে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলায় দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাবনা ও সিলেটসহ দেশের সাতটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সোমবার থেকে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে কুয়াশার ঘনত্ব আবারও বাড়বে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

ঘন কুয়াশার কারণে নৌপথ, আকাশপথ ও সড়কে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জনপদসহ দেশের বিভিন্ন অঞ্চলে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/