• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

বরিশালের হিজলায় যৌথ অভিযানে বেহুন্দী জাল ও ৬ হাজার খুঁটি জব্দ,পুড়িয়ে বিনষ্ট

আরাফাত বেপারী, হিজলা / ২০৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর পট্টির খালে মঙ্গলবার সকালে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল ও খুঁটি জব্দ করা হয়েছে।

অভিযানে ৬টি বেহুন্দী জাল এবং মেঘনা নদীর বিভিন্ন স্থানে চর ঘেরা জালে ব্যবহৃত ৪টি ট্রলার থেকে প্রায় ৬ হাজার খুঁটি উদ্ধার করা হয়। পরে জব্দ করা সব জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এবং কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ, পিও।

মৎস্য অধিদপ্তর জানায়, অবৈধ বেহুন্দী ও চর ঘেরা জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ধরায় নদীর প্রজনন পরিবেশ ধ্বংস হয় এবং মা–মাছ ও পোনা নিধনের ফলে মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এসব অবৈধ কার্যক্রম দমনে অভিযান আরও জোরদার করা হবে।

জব্দ করা জাল ও খুঁটির আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/