• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম

ববি’র অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতি

ববি প্রতিনিধি / ১০৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

চাকরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয় দিনের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। একইসাথে সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ে (গ্রেড ১১-২০) অস্থায়ী কর্মচারীরা জানিয়েছেন, ৫৮ জন অস্থায়ী কর্মচারী ৫ থেকে ১০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্নপদে খুব কম বেতনে কর্মরত রয়েছেন। আর কর্মস্থলে যোগদানের পর থেকেই অস্থায়ী এসব কর্মচারীদের প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী করার বলে আসছে। সর্বশেষ ২০২২ সালে অস্থায়ী কর্মচারীদের পদের অনুকূলে স্থায়ী করার জন্য উদ্যোগ গ্রহণ করা হলেও অজানা কারণে তা আর আলোর মুখ দেখেনি।

কর্মবিরতিতে থাকা কর্মচারীরা আরও জানিয়েছেন, সর্বশেষ চলতি বছরের ২০ অক্টোবর অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার একটি উদ্যোগের কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ইউজিসি থেকে অনাপত্তি পত্র না দেয়ার অযুহাতে সেটিও আলোর মুখ দেখেনি। অথচ ইউজিসি চার বছর আগে এসব পদে নিয়োগের অনুমতি দিয়েছিল।

এ অবস্থায় কম উপার্জন নিয়ে মানবেতর জীবন যাপন করা ৫৮ জন অস্থায়ী কর্মচারী দিশেহারা হয়ে পরেছেন। তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন। আন্দোলনকারী কর্মচারী রাসেল আহমেদ ও ইজাজ হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/