• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম

ববি ইশার সেক্রেটারি মাসুমের স্নাতকে সিজিপিএ ৩.৫২ অর্জন

ববি প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ অনার্সে উজ্জ্বল ফলাফল অর্জন করেছেন। রাজনীতিতে ব‍্যস্ত সময় পার করার পরেও তার অনার্সের ফলাফল চোখে পরার মতো।

তিনি মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চতুর্থ বর্ষে জিপিএ ৩.৫৭ এবং সামগ্রিকভাবে (Cumulative GPA) ৩.৫২ পেয়ে অনার্স সম্পন্ন করেছেন।

ছাত্ররাজনীতির পাশাপাশি অধ্যয়নে নিষ্ঠাবান মাসুম বিল্লাহ। ২০২৪-২৫ সেশনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২৪ এর জুলাই অভ্যুত্থান, অভ্যুত্থান পরবর্তী লীগপন্থী ভিসি বিরোধী আন্দোলন সহ আন্দোলন সংগ্রামে সর্বদা সম্মুখ সারিতে থাকেন মাসুম। দেশীয় ও আন্তর্জাতিক ইস্যুতে নিজ সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সরব, বিপ্লবী স্লোগান ও বক্তব্যের জন্য খ্যাতি রয়েছে তার। এছাড়াও স্বেচ্ছাসেবী কার্যক্রম, ছাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবকমিটিতেও রয়েছেন মাসুম বিল্লাহ।

নিজের প্রতিক্রিয়ায় মাসুম বিল্লাহ বলেন,
“ইসলামী ছাত্র আন্দোলন আমাকে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সময়ের গুরুত্ব সম্পর্কে শিখিয়েছে—যার ফলেই এই সাফল্য লাভ সম্ভব হয়েছে।”

তার এই অর্জনে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ও সহপাঠীরা অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/