• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বরিশালে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বরিশালের উদ্যোগে দখলদার এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত ১১ হাজার কর্মকর্তা কর্মচারীকে অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পলন করেছে। সোমবার সকাল ১০টায় বরিশাল নগরীর সদররোড টাউন হল সম্মূখে এই কর্মসূচীতে অংশ নেন প্রায় শতাধিক গ্রাহক।

বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন গ্রাহক ফোরামের নেতা মো: আব্দুল রাজ্জাক। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতা মাহমুদুল হাসান কামাল, আব্দুর রহীম, মো: সালেহ উদ্দীন, মাওলানা সাহাদাত হোসেন, মীর মাহবুবুর রহমান, আব্দুল হাই, মাহাদী হোসাইন, মো: ইব্রাহীম সহ আরো অনেকে।

বক্তারা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের অবৈধ দখলদার এস আলম গ্রুপ বিনা নিয়োগ পরীক্ষায় ১১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। যাদের কোন যোগ্যতা নেই। তাদেরকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না এবং তাদের নিয়োগ বাতিল করতে হবে। অনতিবিলম্বে এসব ফ্যাসিস্টের দোসরদের ইসলামী ব্যাংক থেকে বিতাড়িত করে প্রতিষ্ঠানকে কলুসমুক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/