• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

প্রায় ৯ হাজার টাকায় একটি ইলিশ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে  জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়লো ২ কেজি ২০০ গ্রাম ওজনের এক ইলিশ।মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার ৮০০ টাকায়।বুধবার (১ লা অক্টোবর) সকাল৭ ঘটিকায়  আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিসে মাছটি নিয়ে আসলে ৪ হাজার টাকা কেজি দরে ৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী পি এম মুসা। এসময় মাছটিকে দেখতে মৎস্য বন্দরে অনেকেই ভীড় করেন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর এফ বি আশরাফুল ট্রলারে মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে গেলে অন্যান্য মাছের সাথে বড় ইলিশ ধরা পড়েছে।
 জেলে ছোবাহান বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সাথে এ বড় ইলিশটি ধরা পরে। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি ভাল দামে বিক্রি হয়েছে, অবরোধের আগ মূহুর্তে এমন মাছ পেয়ে আমি খুশি।
জমজম ফিসের স্বত্বাধিকারী, সাঈদুল ইসলাম বলেন, বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না।বড় ইলিশ পেলে জেলেরা যেমন লাভবান হয় পাশাপাশি আমরা ব্যবসায়ীরাও ভাল দামে মাছগুলো বিক্রি করতে পারি।
মাছটি কিনে নেওয়া ক্রেতা পি এম মুসা বলেন, দীর্ঘদিন ধরেই আমি মাছের ব্যবসা করি। সম্পূর্ণ বাজার খুজে বড় সাইজের এই একটি ইলিশই পেযেছি। মাছটি ঠাকুরগাঁওয়ে পাঠাবো আশা করছি ভাল একটা দামে বিক্রি করতে পারব।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলেদের জালে বড় সাইজের ইলিশ এখন প্রায়ই মিলছে। যেটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/