• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তায় কঠোর হতে হবে : আলী সুজা

উজিরপুর প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন শারদীয় দুর্গোৎসবে প্রতিটি দুর্গা মন্দিরে আগত দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়াসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশদের কঠোর ভূমিকা পালন করতে হবে। যেকোনমূল্যে আমরা একটি উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে দুর্গোৎসবের সকল আয়োজন সম্পন্ন করতে চাই। গ্রামপুলিশদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন-বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা।

বৃহস্পতিবার দুপুরে উজিরপুর উপজেলার ৭৭ জন গ্রামপুলিশ সদস্যদের মাঝে পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা আরও বলেছেন-গ্রাম পুলিশ বাংলাদেশের একটি বিশেষায়িত পুলিশ বাহিনী। যারা গ্রামাঞ্চলে সুরক্ষা এবং বাংলাদেশ পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে আসছেন। গ্রামপুলিশের সদস্যরা দিনে ও রাতে গ্রাম এলাকায় পাহারা কিংবা টহল দেওয়ার পাশাপাশি অপরাধ দমন ও তদন্তে সহায়তা করছেন। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে তাদের বিভিন্ন সরকারি কাজে সাহায্য করছেন। আপনারা অপরাধমূলক কর্মকান্ড অনুসন্ধান ও দমন এবং অপরাধীদের গ্রেপ্তার করতে অতীতে যেভাবে ভূমিকা রেখেছেন এবারের দুর্গা পূজায় তার চেয়ে আরো বেশি কঠোর ভূমিকা পালন করতে হবে।

সবশেষে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৭৭ জন গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে দুইসেট পোশাক, টর্চ লাইট, লাঠি, জুতা, মুজা, ব্যাচ, বাঁশি, রেইন কোড ও ছাতা বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/