• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

বরিশালে তরুনীকে ধর্ষণের পর হত্যা : দুইজনের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার / ১৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বরিশালের হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের বাসিন্দা এক তরুনীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণার পাশাপাশি দন্ডপ্রাপ্তদের এক লাখ টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম।

তথ্যের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বাচ্চু জানিয়েছেন, দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কবীর আকন ও জব্বার বেপারী। তারা হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা।

এজাহারের বরাত দিয়ে তিনি আরও জানান, ২০১৩ সালের ২৮ জুলাই সকালে হিজলা উপজেলার পূর্বকোড়ালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হক বেপারীর মেয়ে খাদিজা আক্তার (১৮) তার চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে পাশের একটি বাগানের মধ্যেনিয়ে আসামিরা জোরপূর্বক ধর্ষণ করে।

পরে তাকে (খাদিজা) হত্যা করে লাশ গুম করতে খালের পানিতে ডুবিয়ে রাখা হয়। ২৯ জুলাই বিকেলে পুলিশ ওই এলাকার শিলনিয়া খাল থেকে খাদিজা আক্তারের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত খাদিজার মামা উপজেলার মাসকাটা গ্রামের মৃত আব্দুস ছত্তার রাড়ীর ছেলে মোক্তার হোসেন রাড়ী বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার তদন্তে থানা পুলিশ কবীর আকন ও জব্বার বেপারীকে ঘটনার সাথে জড়িত থাকার প্রমান পেয়ে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পরবর্তীতে পুলিশ ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন।

আদালতের বিচারক মামলায় ১৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ১২ বছর পর চাঞ্চলকর ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় সোমবার উল্লেখিত রায় ঘোষণা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/