• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

আমরণ অনশন ববি’র ৬ শিক্ষার্থী

ববি প্রতিনিধি / ১৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছয় শিক্ষার্থী।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় তারা এ অনশনে বসেন।আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী
শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর, একাউন্টটিং বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল ও রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, “আমরা দীর্ঘদিন যাবৎ অবকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলন করে আসছি৷ কিন্তু প্রশাসন কর্ণপাত করে নি। আমরা কোনো উপায় না পেয়ে আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।”

অনশনরত ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি বলেন,” শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি, তাই এবার অনশনে বসেছি। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধও করিনি। এখন চাই, কর্তৃপক্ষ আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি না মানা পর্যন্ত আমরা অনশনে থাকবো।”

উল্লেখ্য, গত ৩৬ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/