• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

হিজলায় নানার ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ আরাফাত বেপারী,হিজলা / ৩৩১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

 

বরিশালের হিজলা উপজেলায় নানার ঘর থেকে শাকিল (২৩) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাকিল গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত ফরিদ খাঁর ছেলে। তিনি কিছুদিন আগে নানার বাড়ি বেড়াতে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ খাঁর মৃত্যুর পর শাকিলের মা অন্যত্র বিয়ে করেন। প্রায় এক মাস আগে শাকিলের একমাত্র বোনও মারা যায়। ঘটনার ৫ দিন আগে শাকিলের নানা-নানী ডাক্তার দেখাতে ঢাকায় গেলে তিনি একাই নানার ঘরে ছিলেন।

২ সেপ্টেম্বর দুপুরে আলমগীর শিকদারের স্ত্রী বাড়ির উঠান দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে লাশ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায় এবং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শাকিলের লাশ দেখতে পান।

স্থানীয়রা ধারণা করছেন, শাকিলকে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে, কারণ তার পা খাটে তোষকের ওপর ছিল এবং ঘরের দরজাও খোলা অবস্থায় পাওয়া যায়।

নিহতের খালাতো ভাই আবু বক্কর সিদ্দিক জানান, দুই দিন আগে শাকিল তার মায়ের সঙ্গে একত্রে খাওয়া-দাওয়া করেছিলেন। পরে তার মা নিজ বাড়ি বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুরে চলে যান।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”

শাকিলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/