• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

মামলার প্রধান আসামি আমি কিন্তু আমাকে গ্রেপ্তার করছে না: মহিউদ্দিন রনি

স্টাফ রিপোর্টার / ১৭১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার ২১ আগস্ট বেলা ১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে নগরে বের করা বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। পরে মিছিলটি সদররোডসহ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

মিছিল শুরুর পূর্বে প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, আজ ২৫ দিনের মতো আমরা স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলন করছি। এই পর্যায়ে এসে আমাদের সহযোদ্ধা শিক্ষার্থী সুহানকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ সুহান এজন জুলাই যোদ্ধা সে ২৪ এর আন্দোলনটি ১৭ টি গুলিও খেয়েছে, তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আটকে রাখা হয়েছে। এটা আন্দোলনকে নস্যাৎ করার একটি পাঁয়তারা। যে মামলায় সুহানকে আটক করা হয়েছে সেই মামলার প্রধান আসামি আমি। আমাকে নাকি পুলিশ কমিশনার খুঁজেছেন, পরে আমি নিজে গত পরশু দিন কোতোয়ালি থানায় গিয়ে কমিশনারকে আহ্বান জানিয়েছিলাম অ্যারেস্ট করতে। কিন্তু তিনি আমাকে গ্রেপ্তার না করে আশপাশের সহযোদ্ধাদের গ্রেপ্তার করছে। ২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে এরকম চিত্র দেখতে হবে এটা কল্পনাও করিনি। এটা নিছক একটি প্রতারণা।যে স্বাধীনতা আমরা অর্জন করতে চেয়েছিলাম তা পারিনি।

তিনি বলেন, মেডিক্যালের সামনে অনশনরত শিক্ষার্থীদের ওপরে, আমাদের মা বোনদের ওপরে জয় বাংলার স্লোগান দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের লোকজন যে হামলার ঘটনা ঘটিয়েছে তার বিচার চেয়ে আমরা গতকাল থানায় মামলা দায়েরের জন্য গিয়েছি। সেখানে লিখিত অভিযোগ দিয়েছি এখন দেখি পুলিশ প্রশাসন কি ভূমিকা পালন করে। সত্যিকার অর্থে বরিশালের পুলিশ প্রশাসন একেবারে লুল হয়ে গেছে, একদম অকেজো হয়ে গেছে না আসলে অ্যাকটিভ আছে, জনতার বিচার হয় কি, হয় না সেটি আমরা দেখতে চাই। পুলিশ আমাদের পরশু দিন আশ্বস্ত করেছিল, মামলা নেয়ার বিষয়ে এবং সুহানের মুক্তির বিষয়ে। কিন্তু ৪৮ ঘণ্টা পরেও সুহানের মুক্তি মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/