• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

মধ্যযুগীয় কায়দায় আপন ভাইেকে নির্যাতনের অভিযোগ

হারুন অর রশিদ, বাউফল প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের কর্ফুরকাঠি গ্রামের মোঃ সিদ্দিক মাতবর এর ছেলে  আইসক্রিম  বিক্রেতা মোঃ নজরুল মাতব্বর (৪৫) কে  তার আপন  ২ ভাই  মোঃ আবু তাহের(৩৫), মোফাজ্জল মাতব্বর (৪১)  মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯/০৮/২৫) সকাল আটটায়  এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও নির্যাতিত নজরুল বলেন দীর্ঘদিন থেকে সালিস মিমাংসা চলে আসছিল তাদের নিজেদের জমি নিয়ে। গত কয়েকদিন আগে সালিশারা নজরুলকে ধান রোপন করতে বলায় নজরুল জমিতে বীজ রোপন করতে গেলে অপর দুই ভাই নজরুল কে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে।  নির্যাতিত নজরুলকে  স্থানীয় জনগন পুলিশের খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন,,অভিযোগ পেয়েছি  ২ জনকে থানায় নিয়ে আসা হয়েছে জিজ্ঞেসা বাদ চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/